TheBangladeshTime

স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না

2026-03-04 - 15:04

স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না বলে জানিয়েছেন স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো। তিনি বলেছেন, আমরা নিশ্চিতভাবে কারও দাস হবো না। কোনো হুমকি বরদাশত করবো না এবং নিজেদের মূল্যবোধের রক্ষা করবো। স্পেনের সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান ব্যবহারের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে। স্পেনের এই অবস্থানের কারণে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতেই এসব মন্তব্য কররেন স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী। এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই সতর্ক করে বলেছেন, উত্তেজনা বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। তিনি বলেন, কেবলমাত্র কারও প্রতিশোধ এড়ানোর জন্য আমরা এমন কোনো কর্মকাণ্ডে সহযোগী হবো না, যা বিশ্বের জন্য ক্ষতিকর বা আমাদের মূল্যবোধ ও স্বার্থের বিরোধী। সূত্র: আল-জাজিরা কেএএ/

Share this post: