TheBangladeshTime

সংকোচন অবস্থানেই থাকছে মুদ্রানীতি, কমলো এসডিএফ সুদহার

2026-02-09 - 06:56

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধেও (জানুয়ারি-জুন) কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতিতে নীতিসুদহার ১০ শতাংশ (অপরিবর্তিত) এবং এসএলএফ ১১ দশমিক ৫ শতাংশ (অপরিবর্তিত) রাখা হয়েছে। তবে, এসডিএফ ৮ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ নীতির ফলে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমবে, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে এবং অর্থনীতি স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড হাবিবুর রহমান, ডেপুটি নুরুন্নাহারসহ বিএফআইইউ প্রধান, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা। ইএআর/এএমএ

Share this post: