TheBangladeshTime

চট্টগ্রামে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জন গ্রেফতার

2026-03-09 - 10:54

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৪৭ ইয়াবাসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে ‘এস ড্রাইভ’ নামে এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ জানায়, অভিযানে ৮ জন মাদক মামলার আসামি, ১৭ জন ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ১২ জন জুয়াড়ি ও ৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চকবাজার ও বাকলিয়া এলাকা থেকে এক হাজার এবং পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর এলাকা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সদরঘাট থানা এলাকা থেকে ৪৭ ইয়াবা জব্দ করা হয়। সিএমপি সূত্র জানায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/বিএ

Share this post: