TheBangladeshTime

কুমিল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

2026-02-24 - 06:24

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পশ্চিম মাইজপাড়া (বলদা খাল) গ্রামের তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. সালা উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন, দাউদকান্দি গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। তারা উপজেলার পশ্চিম মাইজপাড়া (বলদা খাল) এলাকার পেয়ার আলী সরকারের বাড়ি ভাড়াটিয়া বলে জানা গেছে। মো. সালা উদ্দিন জানান, লাইনের গ্যাস লিকেজ হয়ে ঘর ভর্তি হয়ে যায়। ভোর রাতে যখন চুলায় আগুন ধরানোর চেষ্টা করা হয় তখন বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। ভোর সাড়ে ৫টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাতা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিয়াউল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

Share this post: