TheBangladeshTime

ঈদযাত্রায় আজ মিলছে ১৮ মার্চের ট্রেনের টিকিট

2026-03-08 - 03:24

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে আগ্রহী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (৮ মার্চ) বিক্রি হচ্ছে ১৮ মার্চের টিকিট। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কার্যক্রম। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট। আগামী ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে ৯ মার্চ। গত ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঈদযাত্রার এ টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। রেলওয়ের সূচি অনুয়ায়ী, যাত্রীদের টিকিট কেনা সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ কিংবা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এনএস/বিএ/জেআইএম

Share this post: