ঢাকা-২ আসনে জয়ী বিএনপির আমান উল্লাহ আমান
2026-02-12 - 21:06
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আমান উল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। আসনটিতে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৯০৮ জন এবং ২ লাখ ১ হাজার ২৯৮ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। এমওএস/এএমএ
Share this post: