TheBangladeshTime

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

2026-03-25 - 12:40

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বাসটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রুবেলুর রহমান/এসআর/এএসএম

Share this post: