TheBangladeshTime

তেল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

2026-03-28 - 14:11

তেল চোরাচালান বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের সফলতা। এ বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সালাহউদ্দিন আহমদ বলেন, বোরো মৌসুমে কৃষকদের যেন অসুবিধা না হয় সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আরও পড়ুন পাম্পে মজুত ২৪ হাজার লিটার জ্বালানি তেল, দুই লাখ টাকা জরিমানা মজুত আছে, আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার অনুরোধ পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর কে কী বক্তব্য রাখবেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা। এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এমওএস/ইএ

Share this post: