TheBangladeshTime

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কি না সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে

2026-01-26 - 12:44

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বয়কট করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানান, চলমান আইসিসি ইস্যু নিয়ে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রাখার ওপর জোর দেন। এক্স (সাবেক টুইটার)-এ মহসিন নকভি লেখেন, ‘প্রধানমন্ত্রী মিয়ান মোহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি নিয়ে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধান করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে, এমনটা সম্মত হয়েছি আমরা।’ বিস্তারিত আসছে... এমএমআর

Share this post: