TheBangladeshTime

তরুণ ও সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের জন্য দারুণ উদ্যোগ

2026-03-10 - 11:54

বাংলাদেশের ক্রিকেটে এক দারুণ উদ্যোগ দেখা যেতে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে প্রত্যেক দলের প্রতিটি ১০০ রানের বিপরীতে ১০টি করে ক্রিকেট কিট বা সরঞ্জাম প্রদানের ঘোষণা দিয়েছে দলের জার্সি স্পন্সর রবি। গত ওয়ানডে বিশ্বকাপেও এমন উদ্যোগ দেখা গিয়েছিল। আইসিসির স্পন্সর ডিপি ওয়ার্ল্ড তৃণমূল ক্রিকেটের জন্য প্রতি ১০০ রানে ১০টি কিট দিয়েছিল। তবে বাংলাদেশে এই প্রথম এমন কোনো কর্মসূচি হতে যাচ্ছে। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, ‘প্রতি ১০০ রানের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর রবি বিভিন্ন একাডেমির তরুণ ও সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের ১০ ব্যাগ করে ক্রিকেট কিট প্রদান করবে।’ এটি শুধু রবি নয়, এই কর্মসূচিতে বিসিবিও যৌথভাবে অংশ নিচ্ছে। সূত্র আরও জানায়, ‘এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে সহায়তা করা এবং এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও কিট স্পন্সর রবির একটি যৌথ প্রচেষ্টা।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ৮ মার্চ ঢাকায় এসেছে পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর সোয়া দুইটাই শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ১৩ ও ১৫ মার্চ বাকি দুই ম্যাচও একই মাঠে হবে। এসকেডি/এমএমআর

Share this post: