TheBangladeshTime

যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2026-03-10 - 06:05

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, তার দেশ যতদিন প্রয়োজন ততদিন আক্রমণ চালিয়ে যেতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ ‌‘খুব শিগগির’ শেষ হবে বলে জানানোর পর আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। খবর এএফপির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সম্প্রচারক পিবিএস নিউজকে বলেন, তার দেশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা তাদের এজেন্ডায় আর নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে ইরানজুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে দুজন নিহত হয়েছে। অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন। টিটিএন

Share this post: