TheBangladeshTime

মাগুরার শ্রীপুরে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

2026-03-19 - 08:01

চলতি মৌসুমে মাগুরা জেলার শ্রীপুরে লক্ষ্যমাত্রা থেকে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শেষ সময়ে উপজেলার পেঁয়াজ চাষিরা পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। শ্রীপুরের কৃষকরা জানান, এ বছর পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমানে পেঁয়াজের বাজার মূল্য কম। এ মূল্যে পেঁয়াজ বিক্রি করলে কৃষকরা লোকসানের মুখে পড়বে। চলতি মৌসুমে শ্রীপুর উপজেলায়, ৭ হাজার ৮৯১ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যার সিংহভাগই চাষ হয়েছে উপজেলার আমলসার ইউনিয়নে। এ বছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪৪৫ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪৬ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। আরও পড়ুন তামাকের বিকল্প সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা কৃষক দম্পতির ফরিদপুরে ছাদ বাগানে ‘মরুর গোলাপ’ চাষে সফল তরুণ এরই মধ্যে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন শুরু করেছেন। উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত হলে পেঁয়াজ চাষে আরোও অনেকে আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষকেরা। শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের প্রান্তিক কৃষক মুন্সি জাহাঙ্গীর হোসেন জানান, এ বছর আমি ২৮০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছি। পেঁয়াজ বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি পেঁয়াজের ফলন হবে ৬০ থেকে ৭০ মণ। কোনো ক্ষেত্রে আরোও বেশি। বাজার মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা না হলে খরচের টাকা উঠবে না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, পেঁয়াজ চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা, প্রযুক্তির ব্যবহার এবং পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে পেঁয়াজ চাষে কৃষকরা লাভবান হবেন। এমএমআইজে/এমআইএইচ

Share this post: