নানা লুকে প্রেসার কুকারের নায়িকারা
2026-03-23 - 09:00
ঈদ উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘প্রেসার কুকার’, যার কেন্দ্রে রয়েছে চার ভিন্ন চরিত্রের নায়িকা। শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী; প্রতিজনই নিজের অভিনয় ছন্দে তৈরি করেছেন আলাদা লুক ও ভিন্ন রঙের গল্প। প্রত্যেকের চরিত্র যেন প্রেরণা, চ্যালেঞ্জ এবং হাস্যরসের এক অনন্য মিশ্রণ। এবার বড় পর্দায় দেখা যাবে, কিভাবে এই চারটি নারী এক সাথে মিশে গল্পের চাপ আরও নাটকীয় এবং রঙিন করে তুলেছে। চলুন ছবিতে দেখে নেই এই নায়িকাদের নজরকাড়া কিছু লুক। নিজের সিনেমা মুক্তি পেলেও ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছেন অভিনেত্রী শবনম বুবলী। তবে তাই বলে কাজ থামিয়ে রাখেননি তিনি। সব বাধা উপেক্ষা করে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন ‘প্রেসার কুকার’ এর এই লাস্যময়ী অভিনেত্রী। ভিন্ন ও সাহসী চরিত্রে অভিনয়ের জন্য বরাবরই আলোচনায় থেকেছেন অভিনেত্রী নাজিফা তুষি। এবারও হয়নি তার ব্যতিক্রম। প্রেসার কুকার সিনেমায়ও দেখা যাবে তার নতুন রূপ। শাড়িতে লাস্যময়ী অভিনেত্রী নাজিফা তুষি। মারিয়া শান্ত এর প্রথম সিনেমা এই ‘প্রেসার কুকার’। বড় পর্দায় পা রেখেই বাজিমাত করেছেন এই নায়িকা। প্রথম সিনেমায় পর্দা ভাগের সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অভিনেত্রীদের সঙ্গে। ঝলমলে পোশাকে অপরূপ মারিয়া। র্যাম্প মাতানো মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। যিনি তার আকর্ষণীর হাইট ও ফিগারের জন্য বেশ চর্চিত। এবার এই সিনেমায় যুক্ত হয়ে দেখিয়েছেন নিজের রূপ ও অভিনয়ের ঝলক। সব পোশাকেই দারুণ মানায় এই নতুন নায়িকাকে। জেএস/