জামায়াত আমিরের বাসায় সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
2026-02-15 - 13:06
ভোটের মাঠের প্রতিপক্ষ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় তারেক রহমান গুলশানের অফিস থেকে রওয়ানা হন। বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ই-তে শফিকুর রহমানের বাসায় যাওয়ার পর রাত ৮টায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যাওয়ার কথা রয়েছে তার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাক্ষাৎ মূলত ‘ইতিবাচক রাজনীতির অংশ’ হিসেবে অনুষ্ঠিত হবে। সাক্ষাতের জন্য এরইমধ্যেই সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেএইচ/এএমএ
Share this post: