বইমেলায় পান্থ আফজালের ‘তারকাদের অন্তরালের গল্প’
2026-03-08 - 09:35
২০১৯ সালের বইমেলায় প্রকাশিত হয় সাংবাদিক ও সাহিত্যিক পান্থ আফজালের প্রথম বই ‘তারার মুখে তারার গল্প’। দেশ-বিদেশের ৫১ জন তারকার অপ্রকাশিত সাক্ষাৎকার ঠাঁই পায় তাতে। এবার তিনি নিয়ে এলেন তারকাদের অজানা বিষয় নিয়ে ‘তারকাদের অন্তরালের গল্প’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলায় অনিন্দ্য প্রকাশের ৫৬৫-৫৬৯ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। প্রকাশক জানান, তারকাদের আমরা দেখি আলোয়, ক্যামেরার সামনে, রেড কার্পেটে। সেই ঝলমলে পর্দার পেছনে থাকে সংগ্রাম, ব্যর্থতা, ত্যাগ আর অবিশ্বাস্য অধ্যবসায়ের গল্প। শুটিংস্পটের মজার ঘটনা বা অভিজ্ঞতা, গান সৃষ্টির পেছনের প্রেক্ষাপট কিংবা তারকাদের গল্পের ফুলঝুরিতে অন্য তারকার মজার কাহিনি ফুটে উঠেছে বইটিতে। আরও পড়ুন বইমেলায় ‘এসইও’ বিষয়ে তাজবীর সজীবের বই পান্থ আফজাল বলেন, ‘তারকা জগতের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরতে চেষ্টা করেছি। যেসব বিষয় নিয়ে শোবিজ ভক্ত বা পাঠকদের কৌতূহল আছে। আশা করি পাঠকদের কাছে সুখপাঠ্য হবে। বিশেষ কৃতজ্ঞতা জানাই অনিন্দ্য প্রকাশের প্রতি বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য।’ প্রায় ১৭ বছর ধরে বিনোদন সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন পান্থ আফজাল। ক্রিয়েটিভ রাইটার ও সেলিব্রেটি শো উপস্থাপনার পাশাপাশি যুক্ত আছেন থিয়েটার ও আবৃত্তি সংগঠনের সঙ্গে। সংগীতেও তিনি সমান পারদর্শী। এসইউ