পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি তানিম, সম্পাদক সানি
2026-02-23 - 15:24
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (পাবিপ্রবি প্রেসক্লাব) কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এমরান হোসেন তানিম সভাপতি এবং আলফি সানি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর এবং নির্বাচন কমিশনার মো. গালিব হাসান। নির্বাচিত অন্যরা হলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম মিকাইল হোসাইন, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম, কোষাধ্যক্ষ আহসান হাবিব আতিক, কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও ভাস্কর চন্দ্র রায়। এসআর/এএসএম
Share this post: