শোল মাছের দোপেঁয়াজা, একবার খেলেই মন ভরবে
2026-02-26 - 04:33
শোল মাছের স্বাদে আলাদা এক গভীরতা আছে, আর তা যখন দু’পেঁয়াজার সমন্বয়ে তৈরি হয় তখন রুচির যাদু সত্যিই মন ভরিয়ে দেয়। পেঁয়াজ কষিয়ে মসলার সঙ্গে মিশিয়ে, নরম শোল মাছের ওপর ঢেলে ধীরে ধীরে রান্না করলে তৈরি হয় এক অনন্য ঝাল-ঝরঝরে পদ, যা ভাতের সঙ্গে খেলে যেমন তৃপ্তি দেয়, তেমনি ঘরোয়া রাঁধুনির আসল স্বাদও ফুটিয়ে তোলে। রইলো রেসিপি- উপকরণ শোল মাছের টুকরা আধা কেজি পেঁয়াজ মোটা করে কাটা ১ কাপ তেজপাতা ১টি লবণ স্বাদমতো আদা বাটা আধা চা চামচ রসুন বাটা ১ চা চামচ হলুদ গুঁড়ো ২ চা চামচ মরিচ গুঁড়ো ১ চা চামচ কাঁচামরিচ ৭-৮টি ফালি করা তেল ও পানি পরিমাণমতো ধনেপাতা কুচি ২ টেবিল চামচ আরও পড়ুন: পুরোনো দিনের রেসিপিতে কই মাছের কালিয়া সেহরির আয়োজনে রাখুন দেশি স্বাদের পাবদা ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল চিকেন টিকিয়া যেভাবে তৈরি করবেন প্রথমে মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার মাছের সঙ্গে অর্ধেক বাটা ও গুঁড়ো মসলা এবং স্বাদমতো লবণ মাখিয়ে মিনিট দশেক রাখুন। তেল গরম করে মাছগুলো ভেজে নিন। কড়াইয়ে বাকি তেল গরম করে পেঁয়াজ, তেজপাতা এবং কাঁচা মরিচ দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ভাজা হলে তাতে বাকি সব বাটা, গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে মাছ দিন। অল্প পানি এবং কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রান্না করুন। মাছ বেশ ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন। জেএস/