সাবেক অর্থমন্ত্রী কামালের ব্যবসায়িক অংশীদার নোমানের দেশত্যাগে বাধা
2026-03-04 - 11:13
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো, দুবাইয়ে সম্পত্তি গঠন এবং শেয়ার কারসাজির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি নিয়মিত বিদেশে অবস্থান করেন এবং দেশত্যাগের চেষ্টা করছেন— এমন তথ্যের ভিত্তিতেই আদালতে আবেদন করা হয়েছে। এমডিএএ/এমএএইচ/
Share this post: