TheBangladeshTime

বনানীতে ৭তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে গৃহকর্মীর মৃত্যু

2026-03-08 - 11:44

রাজধানীর বনানী এলাকার একটি ৭তলা ভবন থেকে লাফিয়ে পড়ে পিঙ্কি (১৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৮ মার্চ) বনানী থানার পরিদর্শক (অপারেশন) মো. মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এদিন বেলা সোয়া তিনটার দিকে বনানী ১৩ নাম্বার রোডের ডি-ব্লকের ৮৭ নাম্বার বাসার সামনে এই ঘটনা ঘটে। মো. মইনুদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ওই ভবনের তৃতীয় তলায় পিঙ্কি গৃহকর্মীর কাজ করতেন। বেলা সোয়া তিনটার দিকে ওই বাসার সাত তলা ভবন থেকে লাফিয়ে পড়ে ওই গৃহকর্মী ঘটনাস্থলে নিহত হন। আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কেন এই গৃহকর্মী উপর থেকে লাফিয়ে পড়লেন বা এর পেছনের রহস্য কি সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। কেআর/এএমএ

Share this post: