TheBangladeshTime

দিনে দিনে আয় বাড়ছে বুবলী-তুষিদের সিনেমার

2026-03-24 - 09:21

ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কেড়েছে ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি বক্স অফিসেও সন্তোষজনক ব্যবসা করছে। দিনে দিনে আয় বাড়ছে রায়হান রাফী পরিচালিত চার নায়িকা অভিনীত এই সিনেমার। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দর্শকদের একটি নির্দিষ্ট অংশের কাছে সিনেমাটি আলাদা আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে। যা দিনে দিনে আয়ের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ১১.০৪ লাখ টাকা। আর তৃতীয় দিনে সংগ্রহ করে ১২.১৫ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকায়। এক পোস্টে বিএমআর উল্লেখ করেছে, মাল্টিপ্লেক্সে তৃতীয়দিনেও গ্রোথ দেখিয়েছে ’প্রেশার কুকার’। পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ায় এই সিনেমা নিয়েও এখন দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। বিএমআর আরও উল্লেখ করেছে, গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (১৫টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ১৮টি। এর মধ্যে ৮টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। তিনদিন শেষে প্রেশার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২৯.৩২ লক্ষ টাকা। এমআই/এলআইএ

Share this post: