TheBangladeshTime

চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

2026-02-14 - 03:16

চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলটির জেলা অফিসে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানিয়েছেন, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল। ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে বহিরাগত লোকজন ও মাদকসেবীদের আনাগোনা ছিল এবং তারা সেখানে ধূমপানও করতেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে নির্দিষ্টভাবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শরীফুল ইসলাম/কেএইচকে/জেআইএম

Share this post: