রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টার আলোচনা প্রস্তাব জামায়াতের
2026-03-15 - 08:54
জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টার আলোচনা প্রস্তাব করেছে বলে জানিয়েছে সরকারি দলের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের বিরোধ দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গেছেন ভালো কথা; কিন্তু সেই ভাষণের ওপর আলোচনার জন্য তারা গতকাল ৫০ ঘণ্টা প্রস্তাব করেছেন। তিনি বলেন, এখন যদি রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হয়। ভালো, তবে সংখ্যানুপাতে আমরা সময় বরাদ্দ করব, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আরএএস/এমআরএম
Share this post: