TheBangladeshTime

জানেন কি সিমের বিচি দিয়ে ডাল হয়? রইলো রেসিপি

2026-02-19 - 07:54

সাধারণত আমরা সিম রান্না করে খাই, কিন্তু আলাদা করে সিমের বিচি দিয়ে অন্য রেসিপি রান্না করা হয় খুবই কম। তবে এই বিচি দিয়েই রান্না করা যায় মজাদার ও পুষ্টিকর ডাল। স্বাদে ভিন্নতা, পুষ্টিগুণে ভরপুর আর রান্নাতেও সহজ। একবার খেলে এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। রইলো রেসিপি- উপকরণ মসুর ডাল আধা কাপ সিমের বিচি আধা কাপ পেঁয়াজ ২ টি রসুন ৪-৫ কোয়া হলুদ ১ চা চামচ লবণ স্বাদমতো তেজপাতা ২টি তেল/ঘি পরিমাণমতো আরও পড়ুন: রমজানে শরীর চাঙ্গা রাখবে দুধ তোকমার শরবত মুরগি নয়, ডিম দিয়েই বানিয়ে নিন মজাদার রোস্ট জিভে জল আনবে গ্রিলড শাশলিক যেভাবে তৈরি করবেন প্রথমেই ডাল ও বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ করার সময় তাতে পরিমাণমতো লবণ ও হলুদ দিয়ে দিন। এরপর আলাদা কড়াইতে তেল বা ঘি দিয়ে তেজপাতা-পেঁয়াজ–রসুন ভেজে ডালে ঢালুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার সিমের বিচির ডাল। জেএস/

Share this post: