বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
2026-03-25 - 14:40
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে জোরালো অভিযান শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দলের পাশাপাশি একাধিক সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ মোতায়েন করেছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সহযোগিতায় এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় ডুবুরি দলও এ কাজে অংশ নিয়েছে। এমডিএএ/বিএ