অনুভূতির উপাখ্যান
2026-03-07 - 06:04
কাজী এনায়েত উল্লাহ একটু কথা বলার তীব্র আকাঙ্ক্ষা, কাছে পাওয়ার এক অদম্য ব্যাকুলতা। সবকিছু মিলিয়ে হৃদয় ভেঙে গেলেও, ভালোবাসা কোনোদিন থেমে থাকে না। উপেক্ষা, একাকীত্ব, আর বাস্তবতার কঠিন আঘাতে, আমরা অনেক দূরে চলে যাই। তবু ভালোবাসা শুধুই প্রাপ্তিই নয়, তা হলো সহ্য, আর ধৈর্য্যের এক অপূর্ব বিন্যাস, শুধু অপেক্ষা, আর নীরবে বেঁচে থাকা মাত্র। এভাবেই আমরা বাঁচি, বেঁচে থাকি। হৃদয়ের উত্তাপ নিয়ে, ভালো বাসার এক অব্যাহত আহ্বানে। কাজী এনায়েত উল্লাহ প্যারিস, ফ্রান্স এমআরএম/এএসএম
Share this post: