চাঁনখারপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবির সাবেক শিক্ষার্থীসহ আটক ২
2026-03-07 - 13:13
রাজধানীর চাঁনখারপুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সও জব্দ করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চাঁনখারপুল মোড় থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া সাবেক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে দুইটি সাউন্ড বক্সে ভাষণ বাজানো হচ্ছিল। পরে সেগুলো জব্দ করা হয় এবং সাউন্ড পরিচালনায় থাকা অপর একজনকেও আটক করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই তাদের যে কোনো কার্যক্রমও নিষিদ্ধ। একারণে তাদের আটক করা হয়েছে। এফএআর/এমএএইচ/