ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু
2026-03-07 - 09:34
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহাজান মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। জেলা কারাগারের সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস
Share this post: