TheBangladeshTime

কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা

2026-02-17 - 07:57

প্রবাসী বাঙালি কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রংপুরের গড়ন আর্ট গ্যালারিতে এ আয়োজন করা হয়। বুদ্ধিবৃত্তিক চর্চার প্লাটফর্ম ‘আত্মসভা’ এ আয়োজন করেন। কবিতা সন্ধ্যায় কবি স্বরচিত কবিতা থেকে পাঠ করেন। একই সঙ্গে ‘সমসাময়িক আমেরিকান কবিতা ও বর্তমান বাংলা কবিতা’ নিয়ে তুলনামূলক আলোচনায় তার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরেন। কবি শামস আল মমীনের কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক আনোয়ার মল্লিক। আরও পড়ুন বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাজীর গান আয়োজনের বিভিন্ন পর্বে কথা বলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ডা. মফিজুল ইসলাম মান্টু, লেখক ও শিক্ষক ড. নাসিমা আক্তার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরা, অতিরিক্ত ডিআইজি ও প্রাবন্ধিক আব্দুর রাজ্জাক, শিল্পী অনীক রেজা, আলোকচিত্রী ফিরোজ চৌধুরী, কবি কাইয়ূম খান, কবি আহমেদ মওদুদ, কবি আব্দুর রশীদ প্রমূখ। সংগীত পরিবেশন করেন শিল্পী কাকন ও নীল রতন সরকার। আত্মসভার আহ্বায়ক কবি মীর রবির সঞ্চালনায় আয়োজনে কবিকথন ও প্রশ্নোত্তর পর্ব দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এসইউ

Share this post: