TheBangladeshTime

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

2026-03-05 - 13:14

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে ইতিমধ্যেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ফলে শুরুতে ব্যাটিং করবে ভারত। বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গত আসরের দ্বিতীয় সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। সেই ম্যাচে ৬৮ রানে জিতে ফাইনালে পা রাখে ভারত। সবশেষ আসরের চ্যাম্পিয়ন ভারত সুপার এইট শুরু করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখানো জয়ে শেষ চারে জায়গা করে নেয় সূর্যকুমার যাদবের দল। এদিকে সুপার এইটে কোনো ম্যাচ হারেনি ইংলিশরা। তবে হেরেছে গ্রুপ পর্বে। নেপাল, স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও হারতে হয়েছিল উইন্ডিজের বিপক্ষে। বিস্তারিত আসছে... আইএন

Share this post: