সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ মার্চ ২০২৬
2026-03-15 - 16:03
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৫ ইরানের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। ইসরায়েলের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার (১৫ মার্চ) ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল-আবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময়ে এই হামলার দাবি করা হলো, যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন। পশ্চিমবঙ্গসহ ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাডু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন সেনাদের বহিষ্কারের আহ্বান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল স্থিতিশীলতা আনার বদলে বরং নতুন উত্তেজনা তৈরি করছে। ইরানের সমর্থনে ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের ইরানের প্রতি সমর্থন জানিয়ে মৃত্যুর দরজা খ্যাত ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি (আনসার আল্লাহ মুভমেন্ট) বিদ্রোহীরা। ইরানে চলমান ইসরায়েল-মার্কিন অভিযানে সমর্থন দেওয়া হলে এই প্রণালি বন্ধ করে দেওয়া হবে। ইসরায়েলের পুলিশ সদরদপ্তর-স্যাটেলাইট কেন্দ্রে ইরানের ড্রোন হামলা ইসরায়েলের একটি বিশেষ পুলিশ ইউনিটের সদরদপ্তর ও একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ইরানের সঙ্গে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমালিয়ায় আল-শাবাবের ২২ সদস্য নিহত সোমালিয়ার হিরান এবং মুদুগ অঞ্চলে পরিচালিত দুটি পৃথক অভিযানে আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত হয়েছে। সোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (এনআইএসএ) এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদার বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ব যখন ইরানের দিকে তাকিয়ে, তখন ফিলিস্তিনে তাণ্ডব বাড়িয়েছে ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের অধিকাংশ সংবাদমাধ্যমের নজর এখন তেহরানের দিকে। কিন্তু এই সুযোগে অধিকৃত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, সামরিক অভিযান এবং সেটলারদের (অবৈধ বসতি স্থাপনকারী) তাণ্ডব এক মুহূর্তের জন্য থামেনি, বরং আগের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে। পশ্চিম ইরানে ‘বড় পরিসরে’ হামলার দাবি ইসরায়েলের পশ্চিম ইরানে ‘বড় পরিসরে’ হামলার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। খবর এএফপির। এমএসএম