রাস্তায় পুলিশ সদস্যকে বুকে জড়িয়ে প্রধানমন্ত্রীর ঈদ আলিঙ্গন
2026-03-21 - 13:41
ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলল এক ছোট্ট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ফেসবুকে শেয়ার করেছেন একটি ভিডিও, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তায় এক পুলিশ সদস্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করছেন। জাহিদ হোসেন লিখেছেন, এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল—যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে। ভিডিওতে দেখা যায়, পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে স্যালুট ও হ্যান্ডশেক করছেন। তারপর প্রধানমন্ত্রী তাকে উষ্ণভাবে আলিঙ্গন করেন। ফেসবুকে মানুষ এই দৃশ্য নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। এবিএম জাকারিয়া লিখেছেন, ‘সবাই একটু ইতস্তত করলেও জনতার প্রধানমন্ত্রী সবাইকে হাত বাড়িয়ে টেনে বুকে নিয়ে কোলাকুলি করেছেন। তার সহজ-সরল আচরণে শ্রদ্ধায় চোখে পানি চলে আসে বারবার।’ এমডি মাহবুব আলম মন্তব্য করেছেন, ‘এই ছোট্ট দৃশ্যটা দেখে মনটা ভরে গেছে। চোখের শান্তি।’ এমডি ইউসুফ আলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ দীর্ঘজীবী করুন। আমিন।’ কেএইচ/এসএইচএস