TheBangladeshTime

গোল করে মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে এমবাপে

2026-03-27 - 03:11

৪০ মিনিটেরও বেশি সময় একজন কম নিয়ে খেলেও ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে একটি গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এমবাপে। ফ্রান্সের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ গোলদাতার রেকর্ড ছুঁতে আর মাত্র ১ গোল দূরে অবস্থান করছেন তিনি। উসমান দেম্বেলের বাড়ানো বল থেকে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে এগিয়ে দেন দলকে। এটি ছিল ফ্রান্সের জার্সিতে ৯২ ম্যাচে ৫৬তম গোল এমবাপের। বর্তমানে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরু। ফরাসিদের হয়ে ১৩৭ ম্যাচে তিনি করেছেন ৫৭ গোল। ফলে সর্বোচ্চ গোলদাতার মাইলফলক স্পর্শ হতে এমবাপের এখন দরকার মাত্র ১ গোল। এদিকে, চোট ভুল নির্ণয়ের যে খবর ছড়িয়েছিল, সেটি নাকচ করেছেন এমবাপে। তিনি জানিয়েছেন, মেডিকেল টিম ভুল করে অন্য হাঁটু পরীক্ষা করেছে এমন দাবির কোনো সত্যতা নেই। চোটের কারণে রিয়ালের হয়ে মাঠের বাইরে থাকা এমবাপের এই ম্যাচে খেলা নিয়ে ছিল শঙ্কা। এরপরও মাঠে নেমে রাখলেন দলের জয়ে দারুণ ভূমিকা। আইএন

Share this post: