সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৮ মার্চ ২০২৬
2026-03-08 - 15:54
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা: জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং প্রয়োজন হলে সহায়তা দেবেন। দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর এটি ইসরায়েলি বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা। ইসরায়েলে বিস্ফোরণের শব্দ ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে রোববার (৮ মার্চ) অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ: ইসরায়েলে দুই হাজার মানুষ হাসপাতালে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে প্রায় দুই হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে রোববার ভোর রাতে একটি বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়নি, তবে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদ জানিয়েছে, নতুন নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে, তবে নির্বাচিত ব্যক্তির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইরানে সরকার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করলো চীন চীন বলেছে, চলমান মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। হরমুজ প্রণালিতে টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় তিনজন ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ রয়েছেন। মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিমবিরোধী বিক্ষোভ চলাকালে শহটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ইরানে তেলের ডিপোয় ইসরায়েলি হামলার পর রাস্তায় ‘আগুনের নদী’ ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। ফলে ছিদ্র হওয়া তেলের পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে রাস্তায় ‘আগুনের নদী’ তৈরি করেছে। এমএসএম