ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
2026-03-04 - 07:04
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) জানিয়েছে, তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহকে হত্যা করেছে। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ও লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে লক্ষ্যবস্তু করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে তাদের যুদ্ধবিমান। কুদস ফোর্স হলো ইরানের ইসলামির রেভুলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) এর একটি শাখা। টিটিএন
Share this post: