TheBangladeshTime

ইরান যুদ্ধে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর ক্ষতি ৫ হাজার কোটি ডলারের বেশি

2026-03-22 - 06:11

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে বিশ্বজুড়ে বড় ধাক্কা খেয়েছে বিমান শিল্প। বিশ্বের শীর্ষ ২০টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজারমূল্য প্রায় ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ ডলার কমে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির পর এবারই সবচেয়ে বড় সংকটে পড়েছে বিমান শিল্প। যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হাব বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হয়েছে ও অনেক ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয়েছে সংস্থাগুলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে জ্বালানি সংকটের আশঙ্কা নিয়ে সতর্কতা জারি করেছেন বিমান সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা। বিমান সংস্থাগুলোর মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই জেট জ্বালানি খাতে যায়। আর ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই জ্বালানির দাম দ্বিগুণ হয়ে গেছে। ফলে বিমান ভাড়াও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনে। সূত্র: আল-জাজিরা এসএএইচ

Share this post: