TheBangladeshTime

উত্তরায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেলো দিনমজুরের

2026-03-16 - 10:24

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় পরশ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা। তাকে হাসপাতালে নিয়ে আসা জামাল হোসেন বলেন, পরশ মিয়া দিনমজুরের কাজ করতেন। সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, পরশ মিয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মধ্যনগর এলাকায়। তিনি উত্তরার আজিমপুরে চালাবন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আল আমিন/এমআইএইচএস/

Share this post: