TheBangladeshTime

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

2026-03-26 - 06:11

স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসারের ইতি টেনেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দুবছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন মৌসুমী ও নাট্যকার আবু সাইয়িদ রানা। জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না। ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী। মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।” আরও পড়ুন: সংসার ভেঙেছে মৌসুমীর, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তবে রানা বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ আমরা প্রায় চার মাস ধরে আলাদা আছি। একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ বিনোদন অঙ্গনে কান পাতলে শোনা যায় রানার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। একই অঙ্গনের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানান কথা শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতির অবনতি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। এমআই/এমএস

Share this post: