TheBangladeshTime

রমজানে কমেছে একুশের ফুলের বেচাকেনা

2026-02-21 - 03:53

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফুলের তোরা সাঁজিয়ে বিক্রির অপেক্ষায় কিশোরগঞ্জের ভৈরবের ফুলের দোকানিরা। তবে দোকানিদের দাবি অন্যান্য বছরের তুলনায় এবছর রমজান মাস হওয়ায় কমেছে বেচাকেনা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভৈরব শহরের চাঁন্দ ভান্ডার সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে ফুলের দোকানে ফুল কিনতে আসেন স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার শিপু। তিনি বলেন, ১৯৫২ সালে যদি বাংলার দামাল ছেলেরা আমাদের মায়ের ভাষা বাংলার জন্য লড়াই না করতো তাহলে আমরা স্বাধীনভাবে মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারতাম না। তাই যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। শাইরিন ফ্লাওয়ার গার্ডেনের বিক্রেতা রায়হান মিয়া বলেন, এবছর ভাষা দিবস রমজান মাসে হওয়ায় ফুলের বেচাকেনা কমেছে। তবে আমাদের দোকানে পর্যাপ্ত ফুলের তোরা তৈরি করে বিক্রির জন্য রাখা হয়েছে। আশা করছি বেচাকেনা বাড়বে। আরেক ফুল বিক্রেতা মো.জামাল উদ্দিন বলেন, সন্ধ্যা থেকে আমাদের দোকানে কিছু ক্রেতা ফুলের তোরা নিতে এসেছে। তবে গতবারের তুলনায় ফুল বিক্রি কিছুটা কমেছে৷ ফুল বিক্রেতা আব্দুল ওয়াসিফ বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিকেল থেকে আমাদের দোকানের কর্মচারীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য ফুলের তোরা তৈরি করে বিক্রির জন্য রাখা হয়েছে। আমাদের দোকানে ফুলের তৈরি তোরা ৫শ’ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা দামে বিক্রি করছেন। এবছর ফুলের দাম বাড়েনি। রাজীবুল হাসান/এনএইচআর/এএসএম

Share this post: