TheBangladeshTime

বিদ্রোহীদের অস্ত্র দিয়ে বহু দেশ অস্থিতিশীল করেছে মার্কিন গোয়েন্দারা

2026-03-05 - 11:04

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার বিষয়ে আলোচনা করছে। এমন তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত পাঁচ থেকে ছয় দশকে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন, প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করেছে বলে বহু গবেষণা ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তান: ১৯৭০-এর দশকের শেষ দিকে সোভিয়েত দখলের বিরুদ্ধে লড়াইয়ে আফগান মুজাহিদিনদের অর্থায়ন ও প্রশিক্ষণ দেয় সিআইএ। লিবিয়া: ২০১১ সালে দীর্ঘদিনের নেতা মুহাম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীদের তথ্য ও অন্যান্য সহায়তা দেয় মার্কিন গোয়েন্দা সংস্থাটি। ইরান: ১৯৫৩ সালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম১৬-এর সঙ্গে যৌথ অভিযানে সিআইএ ইরানের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মুহাম্মদ মোসাদেঘকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় সহায়তা করেছিল। নিকারাগুয়া: ১৯৮০–এর দশকে সমাজতান্ত্রিক সান্দিনিস্তা সরকারের নেতা দানিয়েল ওরেদেগার বিরুদ্ধে লড়াই করা কনট্রা বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ সহায়তা দেয় সিআইএ। একই সময়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচক সরকারগুলোকে দুর্বল করতে গুয়াতেমালা, কিউবা এবং এল সালভাদরের কিছু সশস্ত্র গোষ্ঠীকেও সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। ভিয়েতনাম: ১৯৫০-এর দশক থেকে ভিয়েতনামে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতে শুরু করে সিআইএ। পরে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠায়, যা ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সামরিক হস্তক্ষেপে পরিণত হয়। ইন্দোনেশিয়া: ১৯৬০–এর দশকের শেষ দিকে প্রেসিডেন্ট সুকারনোর বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাটি। সূত্র: আল-জাজিরা এমএসএম

Share this post: