TheBangladeshTime

মালয়েশিয়ায় পাচালকালে ১৫৩ নারী-পুরুষ উদ্ধার

2026-03-01 - 14:03

সেন্টমার্টিন থেকে মালয়েশিয়ায় পাচালকালে ১৫৩ নারী-পুরুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ১৫ মানব পাচারকারী আটক করা হয়। রোববার (১ মার্চ) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী-পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টায় অভিযান চালানো হয়। সাব্বির আলম সুজন বলেন, অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় জব্দ করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। তিনি বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস

Share this post: