TheBangladeshTime

গ্লাস ধরার ভঙ্গিতে বোঝা যায় ব্যক্তির চরিত্র

2026-03-07 - 07:43

আমরা প্রতিদিন ছোট ছোট কাজ করি, যেগুলো আমাদের জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু এই দৈনন্দিন অভ্যাসগুলোতে লুকিয়ে থাকে আমাদের ব্যক্তিত্বের অসংখ্য ইঙ্গিত। বিশেষ করে হাতের ভঙ্গি বা বসা-চলার ধরন আমাদের মনোভাব, আচার-আচরণ এবং সামাজিক প্রতিক্রিয়ার একটি অদৃশ্য দিক প্রকাশ করে। সাম্প্রতিক একটি মজার পার্সোনালিটি টেস্টে দেখা গেছে, শুধু গ্লাস বা কাপ ধরে পান করার ভঙ্গিই আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলতে পারে। ১.দুই হাতে গ্লাস ধরা যারা দুই হাতে গ্লাস ধরে পান করেন, তাদেরকে সাধারণত ‘প্রোটেক্টর’ টাইপ ধরা হয়। এই ধরনের মানুষ সংযত, সতর্ক এবং আবেগের দিক থেকে রক্ষণশীল। নতুন পরিবেশে তারা সাবধান থাকে এবং সহজে কাউকে বিশ্বাস করে না। তবে একবার বিশ্বাস স্থাপন হলে, তারা সহজেই নিজেদের মেলে ধরতে পারেন। নিজেদের প্রতিও যত্নবান হওয়ার পাশাপাশি অন্যের প্রতি সহানুভূতিশীল। ২. মাঝামাঝি বা মধ্যভাগে ধরার ভঙ্গি যারা গ্লাসের মাঝামাঝি অংশ ধরে পান করেন, তাদের মানসিক স্থিতি নমনীয় এবং বন্ধুত্বপূর্ণ। তারা সহজে নতুন পরিস্থিতি বা নতুন মানুষকে মানিয়ে নিতে পারেন। এই ভঙ্গি সাধারণত এমন ব্যক্তিদের নির্দেশ দেয় যারা সামাজিক দিক থেকে সক্রিয়, নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে আগ্রহী এবং দলগত কাজে ভালো পারফর্ম করেন। তবে তারা মাঝে মাঝে অতিরিক্ত আস্থাভাজনও হতে পারেন। ৩. ওপরের অংশ বা ধারের কাছাকাছি ধরার ভঙ্গি গ্লাসের উপরের অংশ ধরার অভ্যাস সাধারণত সহজ-সরল ও সামাজিক প্রকৃতির মানুষ। এই ভঙ্গিতে পান করা ব্যক্তিরা মুহূর্তকে উপভোগ করতে ভালোবাসেন, খুব বেশি দুশ্চিন্তা করেন না এবং নতুন মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন। পার্টি বা সামাজিক আড্ডায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রদর্শন করেন। ৪. নিচের দিক বা বেস ধরে ধরা গ্লাসের নিচের দিক ধরে পান করা মানুষরা সাধারণত শান্ত, স্থির এবং দায়িত্বশীল। তারা সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করেন এবং হঠাৎ কোনো কাজ শুরু করেন না। জীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তাকে গুরুত্ব দেন। তাই এই ধরনের মানুষকে অনেকেই নির্ভরযোগ্য এবং বাস্তববাদী মনে করেন। সামাজিকভাবে তারা বেশি আক্রমণাত্মক না হলেও বন্ধুত্বপূর্ণ এবং স্থায়ী সম্পর্ক তৈরিতে বিশ্বাসী। ৫. একাধিক হাত ব্যবহার বা অদ্ভুত ধরার ভঙ্গি কিছু মানুষ গ্লাস বা কাপ একাধিক হাতে ধরেন বা অন্যরকম অদ্ভুত ভঙ্গিতে পান করেন। এই ধরনের ব্যক্তিরা সাধারণত সৃজনশীল, খোলামেলা মনোভাবের এবং আবিষ্কারক প্রকৃতির হন। তারা নতুন ধারণা গ্রহণে আগ্রহী এবং অন্যদের থেকে আলাদা কিছু করতে পছন্দ করেন। তবে মাঝে মাঝে তারা অনিশ্চিত বা বিচ্যুত হতে পারেন, কারণ এই ধরনের স্বতন্ত্রতা সব সময় সবাইকে বোঝা সহজ হয় না। মানব আচরণ অত্যন্ত জটিল এবং একাধিক স্তরে বিভক্ত। তবে দৈনন্দিন ছোট ছোট অভ্যাস যেমন গ্লাস ধরার ভঙ্গি আমাদের ব্যক্তিত্বের একটি দিক প্রকাশ করতে পারে। এই ধরনের হালকা এবং মজার পার্সোনালিটি টেস্টগুলো মানুষকে নিজেদের আচরণে সচেতন হতে সাহায্য করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া আরও পড়ুন: যে কারণে মানুষ সম্পর্কে জড়ায় নতুন ট্রেন্ডে কেন জেন জিরা পুরোনো প্রেমের রীতিতে ফিরছে এসএকেওয়াই

Share this post: