ঢাকা-৫ আসনে জয়ী দাঁড়িপাল্লার কামাল হোসেন
2026-02-13 - 04:36
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট। ফলে ৯ হাজার ১৫০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়। এমওএস/জেএস/
Share this post: