জাতীয় সংসদে জাতীয় সংগীত চলাকালে বসে থাকা ধৃষ্টতা
2026-03-13 - 08:54
‘বসে বসে টেবিল চাপড়ানো আর চিৎকার করা কেবল রাষ্ট্রের প্রতি অপমানজনক আচরণই নয়, এটা ধৃষ্টতা এবং মানসিক দৈন্যতারও পরিচয়’ বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ১৩ মার্চ দুপুর ২টা ৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেদিনের ঘটনাকে কেন্দ্র করে তিনি এমন পোস্ট করেন। আরও পড়ুন ‘এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’ জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘জাতীয় সংসদ কোনো খোলা মাঠ নয় যে, যান্ত্রিক সমস্যার জন্য একটি সাইডে জাতীয় সংগীত শোনা যাবে আরেক দিকের লোকজন একেবারেই কিছু শুনতে পাবেন না।’ তিনি লিখেছেন, ‘ঠিক সামনেই স্পষ্ট দেখা যাচ্ছে, জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতিসহ অন্যান্য সংসদ সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন, তখন বসে বসে টেবিল চাপড়ানো আর চিৎকার করা কেবল রাষ্ট্রের প্রতি অপমানজনক আচরণই নয়, এটা ধৃষ্টতা এবং মানসিক দৈন্যতারও পরিচয় দেয়।’ এসইউ