শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী
2026-02-18 - 08:53
শিক্ষাখাতকে স্থিতিশীল ও গতিশীল করতে শুধু জাম্প না, বড় বড় জাম্প দিতে হবে বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর পর নকল রোধ করা হয়েছিল, প্রশ্নপত্র ফাঁসও বন্ধ হয়েছিল। সেগুলো তো চলেই গেছে। সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। এডুকেশন সেক্টরে (শিক্ষাখাতে) এখন শুধু জাম্প না, অনেক বড় বড় জাম্প দিতে হবে। এটাই আমি বিশ্বাস করি। সেভাবেই কাজ করবো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এএএইচ/এসএনআর/এএসএম
Share this post: