TheBangladeshTime

মনিপুর স্কুলের সাবেক অধ্যক্ষ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

2026-03-11 - 09:34

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের সহকারী পরিচালক সাইদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পরে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। দুদকের অভিযোগ অনুযায়ী, ফরহাদ হোসেন ও আঞ্জুমান আরা দম্পতির বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এমডিএএ/এমকেআর

Share this post: