TheBangladeshTime

কুয়েতে ঈদুল ফিতর, মসজিদে মসজিদে নামাজ আদায়

2026-03-20 - 06:20

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যও স্থানীয় বিধিনিষেধ মেনে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) সকাল ৬টা ৮ মিনিটে দেশটিতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রীয় মসজিদ, খেলার মাঠ, খোলা জায়গায় ঈদের জামাতে নিষেধাজ্ঞা ছিল। ঈদের নামাজ অনুষ্ঠিত হয় জামে মসজিদগুলোতে। কুয়েত সিটি, ফরওয়ানিয়া, হাসাবিয়াসহ বাংলাদেশি অধ্যুষিত অন্তত ২৫টি এলাকায় জামে মসজিদে বাংলায় ঈদের খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। বিদেশে নিজের মাতৃভাষায় খুতব শুনতে এবং ঈদের নামাজ আদায় করতে আশপাশের এলাকা থেকে বন্ধু-বান্ধবসহ প্রবাসীরা অংশ নেন। নামাজ শেষে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের শুভেচছা বিনিময় শেষে বন্ধু-বান্ধব মিলে মোবাইলে পরিবারের সঙ্গে গল্প আড্ডায় মেতে ওঠেন। অনেকেই ফিরে যান কর্মস্থলে। এবার নিরাপত্তাজনিত কারণে যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজামাতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাংলাদেশ হাউজে প্রবাসীদের সঙ্গে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের ঈদে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভাজন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সাদেক রিপন/বিএ

Share this post: