TheBangladeshTime

খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করলো ইরান

2026-03-01 - 02:23

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের আইআরজিসি–সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এর আগে, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাতদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফার্স। সূত্র: আল-জাজিরা কেএএ/

Share this post: