ঢাকায় হঠাৎ ঝুম বৃষ্টি
2026-03-13 - 14:14
রাজধানী ঢাকায় হঠাৎ ঝুম বৃষ্টি নেমেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন। রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এছাড়া গণপরিবহনেও জায়গা পাওয়া যাচ্ছে না।’ আরএএস/এমএএইচ/
Share this post: