TheBangladeshTime

সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

2026-03-12 - 05:34

ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর তিনি এ নাম প্রস্তাব করেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান। এরপর জামায়াতের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়। এমকেআর

Share this post: