TheBangladeshTime

কর্মস্থলে খুনের ঘটনা শিক্ষক সমাজের জন্য চরম অবমাননা: ঢাবি সাদা দল

2026-03-05 - 14:13

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্প‌তিবার (৫ মার্চ) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। আরও পড়ুন ছুরিকাঘাতে আহত ইবি শিক্ষিকা আসমা সাদিয়া মারা গেছেন বিবৃ‌তিতে তারা বলেন, একজন মেধাবী শিক্ষিকা তারই কর্মস্থলে এমন নৃশংসভাবে হত্যার শিকার হওয়া কেবল ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং দেশের পুরো শিক্ষক সমাজের জন্য এক চরম অবমাননা ও নিরাপত্তার চরম সংকটকে নির্দেশ করে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন নিজ ক্যাম্পাসে বা নিজ কর্মক্ষেত্রে নিরাপদ থাকেন না, তখন জাতির মেরুদণ্ড গড়ার কারিগররা এক ভয়াবহ ভয়ের সংস্কৃতির মধ্যে নিপতিত হন। ঢাবি সাদা দলের নেতারা বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদঘাটন এবং ঘাতকসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এফএআর/এমআইএইচএস

Share this post: